# Tags

চকরিয়ায় চিংড়ি ঘের জবর দখলের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি.-কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের জবরদখলে৷ ঘটনায় দু পক্ষের গোলাগুলিতে শেকাব উদ্দিন (৪০ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গভীর রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যাম ও সাহারবিল ইউনিয়নের রামপুর আশ্রয়ণ প্রকল্প নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শেকাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।
স্থানীয় লোকজন জানায়, একটি চিংড়ি ঘের জবর দখলকে কেন্দ্র করে দু পক্ষের গোলাগুলিতে প্রতিপক্ষ শেখার উদ্দিন নিহত হয়।
ঘটনার চলাকালে গুলিবিদ্ধ শেখকার কে আহত অবস্থায় রেখে উভয় পক্ষ দখল বে দখলের যুদ্ধে লিপ্ত ছিল।
সুত্র দাবি করে, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি করে হয়েছে।
পরিবারের সদস্যরা জড়িতের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয় অবগত হয়ে একটি টিম ঘটনা স্থলে ও অপর টিম হাসপাতালে প্রেরণ করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।